সারাদেশ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শরিক দলের নেতাদের নৈশভোজ আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৫৪, ২০ জুলাই ২০২৬
photo

ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর দেড় শতাধিক নেতাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।


পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন তারা।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে নেতাদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।