সারাদেশ

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:২৭, ১৯ জুলাই ২০২৬
photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খালেদ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ শিমুল। গত পাঁচ বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ ধরনের অ্যালামনাই সংগঠন সরকারের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি ক্লাবের শিক্ষা সহায়তা, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল ও সক্রিয় অ্যালামনাই সংগঠন হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্লাবের স্কলারশিপ কার্যক্রমের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও ক্লাবের মধ্যে নিবিড় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে পেশাগত নেটওয়ার্কিংয়ের পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্লাবটির প্রশংসা করেন এবং এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন।

বর্তমানে ৬৪০ জনেরও বেশি সদস্য নিয়ে পরিচালিত এই সংগঠনের অনুষ্ঠানে বিগত বছরগুলোর বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্থায়ী বৃত্তি, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, ক্যাম্পাস টু করপোরেটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে স্থায়ী ক্লাব কমপ্লেক্স প্রতিষ্ঠা ও স্কলারশিপ ফান্ড সম্প্রসারণের কথা জানানো হয়।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের টাইটেল স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাব ও ধৃতি নর্তনালয়ের নৃত্য এবং জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর সঙ্গীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পরে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খালেদ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।