সারাদেশ

ন্যায়সংগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:১৩, ০১ জুলাই ২০২৬
photo

এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নকল ও প্রশ্নপত্র ফাঁসের পরিবেশ থেকে বের হয়ে একটি ন্যায়সংগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয় বা উদ্বেগ ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ লাখ ৪৮ হাজারের বেশি ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি।


মাহদী আমিন বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে, সবাই যেন সহযোগিতা করেন, যাতে সুন্দরভাবে পরীক্ষার কার্যক্রম শেষ করা যায়। আগামীর বাংলাদেশ এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে। তাদের জন্য আমার সর্বোচ্চ শুভকামনা।


তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যেসব দুর্বলতা ছিল, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে।