নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ৮ নং মাহামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ নুরুল হুদার একমাত্র সন্তান মোঃ সামিউল ইসলাম (৯) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৬ মে মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে মারা যান।
সামিউল এর অকাল মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি এবং তাঁর সহধর্মিনী ডাঃ শরীফা করিম স্বর্ণা গভীর শোক জানিয়েছেন
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাত্র ৯ বছর বয়সে পানিতে ডুবে এভাবে চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ মর্মান্তিক মৃত্যুতে মোঃ নুরুল হুদা ও তার পরিবার, স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা সামিউলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দিন।