সারাদেশ

শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয় : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:২৮, ১৯ মে ২০২৬
photo

শিক্ষা শুধু একটি সনদপত্র নয়, এটি একটি যাত্রা, যা মূল্যবোধ গঠন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয়।


শিক্ষা মানুষকে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিকত্বে অনুপ্রাণিত করে। এর প্রকৃত উদ্দেশ্য হলো শিক্ষাজীবন, কর্মজীবন এবং জীবনে সফল হওয়ার জন্য ব্যক্তিকে জ্ঞান, দক্ষতা এবং প্রজ্ঞা দিয়ে ক্ষমতায়ন করা।’গতকাল সোমবার লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ১৫০টির বেশি দেশের শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা একাধিক সেশনে অংশ নেন। বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন।


তারা শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়নভিত্তিক তথ্যের কার্যকর ব্যবহার এবং ভিত্তিগত শিক্ষা ত্বরান্বিত করতে সরকারের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন।