সারাদেশ

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:০৩, ০২ মে ২০২৬
photo

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিন বলেছেন, পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। 
 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।


তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্নসমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবাদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।