সারাদেশ

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২টি ইরানি জাহাজ: রাষ্ট্রীয় গণমাধ্যম

হরমুজ প্রণালি ও আরব সাগরে মার্কিন নজরদারি ও হুমকি উপেক্ষা করে একাধিক জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছানোর দাবি তেহরানের
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৫:১১, ২৯ এপ্রিল ২০২৬
photo

কামাল পাশা  

ইন্টান্যাশনাল ডেস্ক  
মার্কিন নৌ অবরোধের মধ্যেই ৭২ ঘণ্টায় অন্তত ৫২টি ইরানি জাহাজ সফলভাবে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির সামরিক সূত্রের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারি ও সতর্কবার্তা উপেক্ষা করেই এসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে বন্দরে নোঙর করেছে।

এর আগে পৃথক ঘটনায়ও দেখা গেছে, মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানের তেলবাহী জাহাজ দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে। 
ইরানের দাবি, তাদের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সহায়তায় এসব জাহাজকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন পক্ষ জানিয়েছে তারা ইতোমধ্যে বেশ কিছু জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে, তবে ইরানের সাম্প্রতিক এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য দেয়নি।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।