নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত দামে কেনা জ্বালানির ধাক্কা ভোক্তাদের উপর পুরোপুরি পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সৌদি থেকে দ্বিগুণ দামে কেনা জ্বালানি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন ।
এর আগে দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সিলেটের সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। আগামী দুই মে প্রধানমন্ত্রী তারেক রহমান নদীটি খনন উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল ও গ্যাস স্টোরেজ ফ্যাসিলিটি বাড়ানো দরকার।
তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে দেশ জিম্মি হয়ে যায়, তা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ নির্মাণ করবে।
এছাড়া এলএনজি আমদানি ক্ষমতা বৃদ্ধিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয় টেন্ডারে যাচ্ছে বলেও জানান তিনি।