সারাদেশ

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

পৌঁছেছে মিনারেল ওয়াটার ও বিশেষ কিট
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৯, ১৮ এপ্রিল ২০২৬
photo

ইসলামিক টিভি ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী আল্লাহর মেহমানদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এসব উপহারসামগ্রী ইতোমধ্যেই আশকোনা ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।

 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য কয়েক ধরনের উপহার পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার। এই পানি বর্তমানে হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের মাঝে নিয়মিত সরবরাহ করা হচ্ছে।


পানির পাশাপাশি উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে উপহারের প্যাকেট। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই ব্যাগে থাকছে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী: মানসম্মত ব্যাকপ্যাক ,ইহরামের উপযোগী সাবান ,পানির পট ,পেট্রোলিয়াম জেলি ,মিসওয়াক ,উন্নতমানের আজওয়া খেজুর ।

 

উপহারসামগ্রীগুলো ইতোমধ্যে প্যাকেটজাত করা সম্পন্ন হয়েছে। আজ রাতে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহারগুলো তুলে দেওয়া হবে।

 

আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে চলতি বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। আল্লাহর মেহমানদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হজ প্রশাসন।