সারাদেশ

২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১১, ১৪ এপ্রিল ২০২৬
photo

সলামিক টিভি ডেস্ক: সারাদেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া একই সময়ে আরও ৬ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে সারাদেশে ১ হাজার ২৬৮ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১৫০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব পাওয়া গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। তবে এই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা অনেক বেশি, যা প্রায় ১৫ হাজার ৬৫৩ জন।

বিগত চার সপ্তাহে হামে আক্রান্ত হয়ে দেশে মোট ২৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ জনের।

 

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে মোট ৬ হাজার ৬৫৪ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১ হাজার ৪৭৩ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

 

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।