সারাদেশ

হরমুজ না খুললে ইরানে নামবে নরক : ট্রাম্প

৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৪৮, ০৪ এপ্রিল ২০২৬
photo

আবারও ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য দেশটিকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা (আলটিমেটাম) দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করা হলে ইরানে ‘নরক নেমে আসবে’ বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

 

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই চরম সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, এর আগে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তিনি ইরানকে ১০ দিনের সময় দিয়েছিলেন।

 

ট্রাম্পের দাবি অনুযায়ী, সেই বেঁধে দেওয়া সময়ের এখন অন্তিম মুহূর্ত চলছে। তিনি লিখেছেন, ‘সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। এরপরই তাদের (ইরান) ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।’

 

মূলত হরমুজ প্রণালি নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য ওই অঞ্চলে নতুন করে চরম উত্তজনা সৃষ্টি করেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বেঁধে দেওয়া এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশটি।