সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৩, ২৮ মার্চ ২০২৬
photo

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে।


শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় বৈঠকটি জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ অনুষ্ঠিত হবে।


শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।