সারাদেশ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫২, ২১ মার্চ ২০২৬
photo

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলি পরিচালনার জন্য বিশেষ দায়িত্ব বণ্টন করা হয়েছে। সরকারের দুইজন প্রভাবশালী মন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

 

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যাবতীয় সংসদীয় কার্যাবলি ও প্রশ্নের উত্তর প্রদানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

অন্যদিকে, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর অবর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত সংসদীয় দায়িত্বের দেখভাল করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বিভাগীয় এই দায়িত্ব বণ্টনের পাশাপাশি অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও সংসদীয় কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংসদীয় কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।