সারাদেশ

ঢাবিসহ দেশের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:১৬, ১৬ মার্চ ২০২৬
photo

দেশের উচ্চশিক্ষা প্রসারে গতিশীলতা আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সাতটি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা প্রদান করেন।

 

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় এই বিদ্যাপীঠগুলোতে অভিজ্ঞ অধ্যাপকদের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালইয়ে অধ্যাপক রইস উদ্দিন,রাজশাহী বিশ্ববিদ্যালইয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ে অধ্যাপক মো. আল ফোরকান ,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালইয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যয়য়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালইয়ে অধ্যাপক নুরুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।

 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে এবং প্রশাসনিক স্থবিরতা দূর হবে।

 

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করতে নবনিযুক্ত উপাচার্যগণ দ্রুতই তাদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।