নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবকদের জন্য সম্মানী প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী শনিবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় কেবল ইমাম ও মুয়াজ্জিনরাই নন, আরও বিভিন্ন পদের ধর্মীয় সেবকরাও সরকারি সম্মানী পাবেন। এর মধ্যে রয়েছেন:
ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক স্বীকৃতি ও তাঁদের দায়িত্ব পালনে উৎসাহ প্রদানের লক্ষ্যেই সরকারের এই মহতী উদ্যোগ। আগামী শনিবার প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী এই সম্মানী বিতরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।