সারাদেশ

রোহিঙ্গাদের জন্যে বার্মিজ ভাষায় বঙ্গানুবাদসহ কুরআন মাজীদের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:১৪, ১১ মার্চ ২০২৬
photo

ইউরোপ ভিত্তিক কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কুরআন একাডেমী লন্ডন তার বিশ্বব্যাপী  অনুবাদ ও প্রকাশনার চলমান কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি ২০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী মুসলমানদের জন্যে তাদের মাতৃভাষায় কুরআন মাজীদের একটি পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশ করেছে।

 

২১ রমাদান ১১ মার্চ জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে বার্মিজ ভাষায় অনুবাদসহ  কোরআন মাজিদের একটি মনোজ্ঞ প্রকাশনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।