সারাদেশ

কুয়েতে ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:১২, ১০ মার্চ ২০২৬
photo

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ভিজিট ভিসার মেয়াদ ও অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা বর্ধিত করেছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই কার্যক্রম ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, যার জন্য রেসিডেন্সি বিভাগে যেতে হবে না।

বর্তমান পরিস্থিতি বিবেচনায়, এই বর্ধিত মেয়াদের জন্য কোনো ফি বা জরিমানা নেওয়া হবে না। এছাড়া, যারা বর্তমানে বিদেশে আছেন এবং কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে, তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তিন মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এক প্রবাসী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে গমন করেছেন এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার কুয়েতে থাকার মেয়াদ শেষ হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি ফিরতে না পারলে তার অনুপস্থিতির মেয়াদ ৩০ মে ২০২৬ পর্যন্ত বাড়ানো হবে।

এছাড়া, ছুটির হিসাবের সঙ্গে এই বর্ধিত অনুপস্থিতির মেয়াদ সম্পর্কিত নয় বলেও জানানো হয়েছে।