সারাদেশ

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৫৯, ১০ মার্চ ২০২৬
photo

দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে একটি ইরানি ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

আল-ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনা ঘটেছে।

জনসম্মুখে নেই নেতানিয়াহু, ধোঁয়াশা ইসরায়েলে 

গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল-হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরাইলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়।

তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।