সারাদেশ

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৯, ১০ মার্চ ২০২৬
photo

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, ‘আজকের দিনটি জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আগামী ৫ বছরের মধ্যে দেশে যাদের এ কার্ড প্রয়োজন, তাদের সব নারী প্রধানের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।’


মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেছেন, আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি।


তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে। যে প্রতিশ্রুতি দেওয়া তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। যুদ্ধ পরিস্থিতির কারণে একটু দেরি হতে পারে।  


এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাসহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।