নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সূত্রমতে, গতকাল ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আসা বিমানগুলোর শিডিউল পুরোপুরি ওলটপালট হয়ে গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত তিন দিনে বাতিলের তালিকায় থাকা ফ্লাইটের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে কয়েক হাজার যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে প্রবাসী শ্রমিক এবং জরুরি প্রয়োজনে বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। এয়ারলাইন্সগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে, তবে আকাশসীমা পুনরায় না খোলা পর্যন্ত স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো কাজ করে যাচ্ছে।