নিজস্ব প্রতিবেদক
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাকে নতুন পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রশাসনিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পন্ন হলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত পিএসও-কে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত থেকে নতুন পিএসও-কে অভিবাদন জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ।