সারাদেশ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩:১৯, ২০ ফেব্রুয়ারী ২০২৬
photo

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন।

 

অমর একুশের এই বিশেষ মুহূর্তে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন তিনি।

 

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।