সারাদেশ

ছাতকে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:৪৬, ২১ ফেব্রুয়ারী ২০২৬
photo

সুনামগঞ্জের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, ভূমিকম্পের গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতকে অবস্থিত। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।

সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি জানান, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।