নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরবর্তী এক সংসদীয় দলের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম।