নিজস্ব প্রতিবেদক
গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার তার দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হন নুরুল হক নুর।
ট্রাক প্রতীকে ৭৩ হাজার ৯৩৪টি ভোট পেয়ে নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫০টি পেয়েছেন।
এর আগে আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।