শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, সময়ঃ ০৪:৪৩

শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৯০-এর দশকের সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু।

 

গত ৬ নভেম্বর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের অনুমতিক্রমে ওয়াকিদুজ্জামান ডাবলুকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের প্রতি নিবেদিত থেকে দায়িত্ব পালন করেছেন এবং ফ্যাসিস্ট হাসিনার লোকদের দ্বারা নির্যাতিত হয়েছেন। একজন ত্যাগী ও দক্ষ সংগঠক হিসেবে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার বিবেচনায় তাঁকে শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

 

এদিকে, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনিযুক্ত সহ-সভাপতি ওয়াকিদুজ্জামান ডাবলুকে নিয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা শহীদ জিয়া স্মৃতি সংসদকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।