পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, সময়ঃ ০৭:২২

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেট ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সই এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।


বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন– পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আদেশ প্রাপ্ত শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেল, ফরিদপুর মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খানকে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি)।


এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার মহেশখালী সার্কেল এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর মধুখালী সার্কেলে বদিল করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পন করতে হবে। না হলে ১৮ আগস্টের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।