নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২১ জুলাই ২০২৬, সময়ঃ ০৫:০০

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মঙ্গলবার রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।তিনি বলেন, কেউ হতাশ হবেন না। নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভিতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখেন। দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবেই। এটাই পৃথিবীর নিয়ম। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম।

রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কিভাবে এতদিন টিকে থাকল সেটাই প্রশ্ন।