সুফিবাদ চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, সময়ঃ ০৬:১৪

সুফিবাদ বিষয়ক লেখালেখি ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন সুফি মোবারক হোসেন মুরাদ। সুফিবাদ বিষয়ক লেখালেখি ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি এই পুরষ্কারেয়েছেন। তাঁর এই সম্মাননা সমাজ ও সাহিত্যে শান্তির বার্তা প্রসারে এক অনন্য স্বীকৃতি বলে মনে করছেন দেশের প্রথিতযশা ব্যক্তিত্বগণ ।

 

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার)’ আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সুফি মোবারক হোসেন মুরাদ তাঁর ছাত্রজীবনের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “নব্বইয়ের গণআন্দোলনের সময় ম্যান্ডেলার জন্মদিনের গান ‘কালো কালো মানুষের দেশে, ঐ কাল মাটিতে... শুভ হোক তোমার জন্মদিন’ বহুবার গেয়েছি। দীর্ঘ ৩৬ বছর পর সেই মহান নেতার নামের পুরস্কারে ভূষিত হতে পেরে আমি সত্যিই আবেগাপ্লুত ও আনন্দিত। আয়োজক কমিটির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”

 

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির (বাংলাদেশ চ্যাপ্টার) সভাপতি ডক্টর এ টি এম মনতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা, আনসার ও ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীগণ। বক্তারা সমাজ ও সুফিবাদ চর্চায় সুফি মোবারক হোসেন মুরাদের অবদানের প্রশংসা করেন।