প্রতিবেদন প্রকাশ: ২১ জুন ২০২৬, সময়ঃ ০৫:২৮
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে বলেও জানান তিনি।
রবিবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
তিনি বলেন, এ লক্ষ্যে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি/সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন, বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশসমূহ যথা-ভারত, নেপাল, ভূটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।
পানি সম্পদমন্ত্রী জানান, উজানের দেশসমূহে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে দেশে পানি প্রবাহ হ্রাস পাচ্ছে-যা অসত্য নয়।