প্রতিবেদন প্রকাশ: ১৭ জুন ২০২৬, সময়ঃ ০৩:০৪
অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।