সরকার ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে পররাষ্ট্রনীতি গড়তে চায় : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৯ মে ২০২৬, সময়ঃ ০৫:৩৪


সরকার ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


শনিবার রাজধানীর গুলশানে এক সেমিনারে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার।


এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের নীতির সমালোচনা করেন তিনি।


হুমায়ুন কবির বলেন, চীন ও ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে দোটানায় ছিল হাসিনা সরকার। অত্যাচারী এবং অপরাধী হওয়ায় তাদের কাছে তার কোনো সম্মান ছিল না।


তবে বর্তমান সরকারের ভারসাম্য আনার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, কারণ জনগণের ম্যান্ডেট আছে বিএনপির সঙ্গে।