সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৯ প্রার্থী। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

 

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।

 

রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ও নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত এই ৪৯ জন প্রার্থীর জোটভিত্তিক বিভাজন নিম্নরূপ:

  • বিএনপি ও তাদের জোট: ৩৬ জন
  • জামায়াত-এনসিপি জোট: ১২ জন
  • স্বতন্ত্র জোট: ১ জন

 

বিএনপি ও তাদের জোট থেকে নির্বাচিতরা:
সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহ্‌মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্‌জ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

 

জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচিতরা:
নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।

 

স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত:
স্বতন্ত্র ছয়জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোট থেকে সুলতানা জেসমিন নির্বাচিত হয়েছেন।