শিক্ষিকার ওপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০২:৫২

রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযুক্ত স্থানীয়নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কারকরা হয়েছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

 বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা আদর্শ পরিপন্থীকর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আকবর আলীর প্রাথমিক সদস্যপদসহ সব পদ বাতিল করা হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা এলাকার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঘটনাটি ঘটে। 

 

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তর্কে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আর্থিক হিসাব নিয়ে বিরোধের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

অভিযোগ রয়েছে,  ওই সময় প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর শারীরিকভাবে আক্রমণ করা হয়।  পরে হামলাকারীরা অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপরও চড়াও হয় এবং অফিস কক্ষে ভাঙচুর চালায়। 

 

 

ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।  আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল- ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করে।

 

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই দলীয়শৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয় বিএনপি।

স্থানীয়দের মতে, ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ ভবিষ্যতে রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।