প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৩৯
ইসলামিক টিভি, ঢাকা: উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক সার্জিক্যাল প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশি রোগীদের সেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের উদয়পুরে অবস্থিত 'পিআইএমএস (PIMS)মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল'। রাজস্থানের এই শীর্ষস্থানীয় চিকিৎসা কেন্দ্রটি এখন থেকে জটিল ক্যানসার সার্জারি এবং লিভার-পিত্তথলির চিকিৎসার জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি রোগীদের সেবা প্রদান করবে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর- রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়,পিআইএমএস হাসপাতাল বর্তমান সময়ের উন্নত চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে জটিল সব সার্জারি সফলভাবে সম্পন্ন করছে। এর মধ্যে অন্যতম হলো প্রিসিশন সার্জিক্যাল অনকোলজি। অভিজ্ঞ চিকিৎসক ডা. কুরেশ বামবোরার তত্ত্বাবধানে অত্যাধুনিক 'টিউমার ম্যাপিং' এবং 'মিনিমালি ইনভেসিভ টেকনিক' ব্যবহার করে নিখুঁত অপারেশন করা হচ্ছে। এর ফলে রোগীরা অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
অন্যদিকে, ডা. কামাল কিশোর বিষ্ণয়ের পরিচালনায় হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ লিভার, প্যানক্রিয়াস এবং পিত্তথলির (HPB)মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষ সফলতা অর্জন করেছে। রোগীদের সেবায় এখানে রয়েছে চব্বিশ ঘণ্টা ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট এবং হাই-রেজোলিউশন ডায়াগনস্টিক সুবিধা।
পিআইএমএস হাসপাতালের একটি বড় বৈশিষ্ট্য হলো এর সমৃদ্ধ একাডেমিক ইকোসিস্টেম। এটি একটি পূর্ণাঙ্গ বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত। ফলে এখানকার চিকিৎসাসেবা সবসময় আধুনিক গবেষণার মাধ্যমে আপডেট থাকে। এই প্রতিষ্ঠানটিতে মেডিকেল, ডেন্টাল, নার্সিং, ফিজিওথেরাপি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সহ বিভিন্ন বিশেষায়িত কোর্স পরিচালনার স্বীকৃতি রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় , ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দিয়ে পিআইএমএস কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে , অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চিকিৎসা সেবা , প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টেশনের সহজ প্রক্রিয়া এবং অস্ত্রোপচার পরবর্তী ফলো-আপের জন্য বিশেষ সুযোগ।
হাসপাতালটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার অনিতা রায় বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো একাডেমিক গবেষণা ও সার্জিক্যাল দক্ষতার সমন্বয়ে মানুষের সেবা করা। কোনো রোগীই যেন রোগের জটিলতার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই চেষ্টাই করছি।"
চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলাদেশি রোগীরা সরাসরি হাসপাতালের আন্তর্জাতিক ডেস্কের সাথে যোগাযোগ করতে পারবেন।