ট্রাম্পকে অপসারণে ভ্যান্সের নেতৃত্বে কমিশন গঠনের দাবি কংগ্রেসের ডেমোক্র্যাটদের

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৩:৫৮

কামাল পাশা  
ইন্টান্যাশনাল ডেস্ক  

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে নতুন করে উদ্যোগ নিয়েছে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তারা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সহযোগিতায় একটি বিশেষ কমিশন গঠনের দাবি তুলেছেন, যা ২৫তম সংশোধনীর আওতায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা মূল্যায়ন করবে। 

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিনের নেতৃত্বে প্রস্তাবিত এই কমিশনে সাবেক সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই কমিশনকে সংবিধান অনুযায়ী সেই “স্বীকৃত সংস্থা” হিসেবে কাজ করতে হবে, যা প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম কি না তা নির্ধারণ করবে। 

ডেমোক্র্যাটদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কিছু বিতর্কিত বক্তব্য—বিশেষ করে ইরানকে ঘিরে হুমকি ও সামাজিক মাধ্যমে আচরণ—জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। 

তবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস ইতোমধ্যে এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, বাস্তবে ট্রাম্পকে অপসারণ করা কঠিন হলেও এই প্রস্তাব ডেমোক্র্যাটদের রাজনৈতিক চাপ তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।