সুস্থ ধারার সংষ্কৃতি বিকাশে রাজধানীতে জাসাকের বর্ণাঢ্য নববর্ষ উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৭:৪৩

বিজাতীয় অপসংস্কৃতি রুখে সুস্থ ধারার সংষ্কৃতি বিকাশে রাজধানীতে জাসাকের বর্ণাঢ্য নববর্ষ উৎসব ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হয়েছে বাঙলা নববর্ষ ১৪৩৩। 

 

মঙ্গলবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র -এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে ।মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য র‍্যালি, ঐতিহ্যবাহী মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন।

 

মঙ্গলবার সকাল ১০টার পর রাজধানীর মুক্তাঙ্গন থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত ‘বাঙলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক একটি শোভাযাত্রা বের করা হয়।

 

র‍্যালিতে আবহমান বাংলার মুসলিম ঐতিহ্যের নানা অনুষঙ্গ যেমন—মসজিদের মিনার, পর্দাঢাকা পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি, দোয়াত-কলম এবং কৃষকের মাথাল-মই প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন গঠনমূলক ও সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেন।

 

দুপুরে বিজয়নগর সড়ক প্রাঙ্গণে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি মেজবানের। যেখানে ভাত, মাংস ও দেশীয় শাক-সবজিসহ নানাবিধ দেশীয় খাবার পরিবেশন করা হয়।

 

আয়োজনে বিজাতীয় অপসংস্কৃতি পরিহার করে নিজস্ব ঐতিহ্য ও বিশুদ্ধ সংস্কৃতি চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।