প্রতিবেদন প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:০৭
দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৭ জন। ল্যাব পরীক্ষায় ১ হাজার ৫৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এসব মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে ঢাকা বিভাগে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংসদে নতুন আইন পাস: এখন থেকে 'গুম' মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে।