সংসদীয় ইতিহাসে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৪০

বাংলাদেশের সংসদীয় রাজনীতির ৫৩ বছরের পথচলায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল বা ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঐতিহাসিক ঘোষণা দেন।

 

আজকের অধিবেশনে এই বিরল প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। সাধারণত সংসদীয় প্রথা অনুযায়ী মুলতবি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে আসলেও, এবার সরকারি দলের পক্ষ থেকে এমন পদক্ষেপ রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

মুলতবি প্রস্তাব উত্থাপনকালে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং জুলাই-আগস্ট বিপ্লবের ফসল হিসেবে এই ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি হয়েছে। এটিকে ভবিষ্যতের পথরেখা হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই সনদে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে।

 

তিনি কার্যপ্রণালী বিধির ৬২ বিধি অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করে বলেন: “এই সনদটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে সংসদের বর্তমান কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা হওয়া জরুরি।”


সংসদ সদস্যের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা আলোচনার অনুমতি দেন। কার্যপ্রণালী বিধির ৬৫(২) বিধি অনুযায়ী প্রস্তাবটি গ্রহণ করে তিনি বলেন, এটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসের ৫৩ বছরের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা।

 

স্পিকার জানান, আগামী ৫ এপ্রিল রবিবার সংসদের দিনের সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর আলোচনা হবে। আলোচনার জন্য অনধিক দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

 

এই সিদ্ধান্তের মাধ্যমে সংসদের কার্যক্রমে এক নতুন গণতান্ত্রিক সংস্কৃতির সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৫ এপ্রিল এই গুরুত্বপূর্ণ ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে বিস্তারিত রূপরেখা সংসদ সদস্যদের আলোচনায় উ