জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৫৯

জ্বালানি তেলের দাম নিয়ে সরকার বিচার-বিশ্লেষণ করছে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।


আজ সোমবার জ্বালানি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনো অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুদ করছেন।ইন্দোনেশিয়া থেকে আরো দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন তিনি।


মনির হোসেন বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি মজুদ আছে।


এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে। এর মধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।