প্রতিবেদন প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, সময়ঃ ১১:২৮
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানা গেছে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য যে, আইএমএফ প্রতিনিধি দলটি বর্তমানে ঢাকা সফরে রয়েছেন এবং এরই অংশ হিসেবে তারা সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাথে এই ধারাবাহিক বৈঠক করছেন।