ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:৪৪

দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরবর্তী উপাচার্য হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার (১৬ মার্চ, ২০২৬) দৈনিক শিক্ষাডটকমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, অধ্যাপক ওবায়দুল ইসলামকে ঢাবির উপাচার্য পদে নিয়োগের বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব দ্রুতই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হতে পারে।

 

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে এই পরিবর্তন উচ্চশিক্ষা অঙ্গনে নতুন গতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে। এখন কেবল আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের অপেক্ষা।