প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ১২:৫৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদের আগে আজ সোমবার (১৬ মার্চ) তাদের শেষ কর্মদিবস। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে।
মন্ত্রিসভার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল ফিতরের সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন (১৮ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল ১৭ মার্চ থেকে শুরু করে আগামী ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি অফিস বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৮ মার্চের ছুটি ঘোষণার প্রস্তাবটি গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। মূলত শবে কদর এবং ঈদের ছুটির মাঝে সমন্বয় করতেই এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে মাথায় রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত করে রেখেছিল। তবে ১৭ মার্চ শবে কদরের ছুটির সাথে ১৮ মার্চ যুক্ত হওয়ায় ছুটি এখন টানা সাত দিনে দাঁড়িয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী নির্বাহী আদেশে এই ছুটি কার্যকর করা হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ঘোষিত এই ছুটির দিনগুলোতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসগুলোও বন্ধ থাকবে।
টানা ছুটি থাকলেও জনস্বার্থে কিছু জরুরি সেবা এই সাধারণ ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো নিয়মিত চলাচল করবে। জরুরি সেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট অফিসগুলো এই ছুটির সময়ও খোলা থাকবে।