দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার লক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার সরকারের পক্ষ থেকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতেই এই নতুন প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন:
- রংপুর বিভাগ: পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদ ও গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
- রাজশাহী বিভাগ: জয়পুরহাটে মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজ।
- খুলনা বিভাগ: মেহেরপুরে জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
- বরিশাল বিভাগ: পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেন।
- ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন।
- সিলেট ও চট্টগ্রাম বিভাগ: সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোশতাক মিয়া, নোয়াখালীতে হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।
প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে নতুন প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।