প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:৪৩
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণা করেছে সরকার। এ বছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সরকার জানিয়েছে ,বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ তালিকায় স্থান পেয়েছেন:
ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান পর্যায়ে এ বছর ৫টি প্রতিষ্ঠানকেও তাদের অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো:
১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ)
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা)
৩. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ (পল্লী উন্নয়ন)
৪. এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (সমাজসেবা)
৫. গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা)
জাতীয় সমৃদ্ধি ও জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এই সম্মাননা প্রদান করে আসছে।