উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:০১

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে।

 

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক–বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না।

 

আইআরজিসি বলেছে, ‘এ ধরনের কোনো জাহাজ দেখা গেলে অবশ্যই তা লক্ষ্য করে আঘাত হানা হবে।’

 

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি বলেছে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধের সময়ে হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।