প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:২১
দীর্ঘদিনের প্রথা ভেঙে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের কাছাকাছি থাকার প্রয়াস এবং স্বাস্থ্যসচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানের কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার না করে সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রী যখন হেঁটে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন, তখন তার সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পথচলা সুশৃঙ্খল রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেন।
নির্ধারিত সময়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে প্রধানমন্ত্রী ‘একুশে পদক-২০২৬’ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়।
এ বছর যারা একুশে পদক পেয়েছেন তারা হলেন:
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও হেঁটে সচিবালয়ে ফিরে আসেন। বেলা ১২টা ৫ মিনিটে তিনি সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এর আগে আজ সকাল ৯টা ৪ মিনিটে তিনি প্রথম কার্যদিবসে অংশ নিতে সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন।