বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:৫৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এ বিষয়ে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি।


মঙ্গলবার ইসি থেকে জানানো হয়, আগামী ৯ এপ্রিল এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তফসিল ঘোষণা করা হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।


অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।


বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।