বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৭:১৪

বাংলা সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগে বিশেষ অবদানের জন্য ৯ জন সাহিত্যিক ও গবেষকের নাম প্রকাশ করা হয়। আসন্ন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

 

এ বছর মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরস্কারের জন্য চূড়ান্ত করা হয়েছে। মনোনীতরা হলেন:

 

  1. কবিতা: মোহন রায়হান
  2. কথাসাহিত্য: নাসিমা আনিস
  3. প্রবন্ধ ও গদ্য: সৈয়দ আজিজুল হক
  4. শিশুসাহিত্য: হাসান হাফিজ
  5. অনুবাদ: আলী আহমদ
  6. গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান (যৌথভাবে)
  7. বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
  8. মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশের ভিত্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’ এই তালিকা চূড়ান্ত করে। পরবর্তীতে একাডেমির নির্বাহী পরিষদ এই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন প্রদান করে।

 

বরাবরের মতো এবারও অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। দেশের সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

সংশ্লিষ্টদের মতে, এবারের তালিকায় নবীন ও প্রবীণের সমন্বয়ে সাহিত্যের বিভিন্ন ধারাকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে।