প্রতিবেদন প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০২:২৮
রাজধানীর কল্যাণপুরের আলোচিত ‘জাহাজবাড়ি’ অভিযানে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ মার্চ নির্ধারণ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল আজ এই নির্দেশনা দেন। মামলার মোট আটজন আসামিকে আজ আদালতে হাজির করার নির্দেশ থাকলেও তাদের মধ্যে ছয়জন পলাতক রয়েছেন। আইনগত প্রক্রিয়া হিসেবে এই পলাতক আসামিদের আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পালোয়ান।
এই মামলায় অভিযুক্ত আটজন আসামির মধ্যে বর্তমানে দুইজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন:
পলাতক যে ছয় আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন:
২০১৬ সালের ২৫ জুলাই দিবাগত রাতে মিরপুরের কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ হিসেবে পরিচিত একটি ভবনে ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে পুলিশ। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে নয়জন তরুণকে বিচারবহির্ভূতভাবে গুলি করে হত্যা করে। গত ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল এই আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আদালতের এই নির্দেশনার মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।